N.E.W.S.T.A.R.T
Air|বায়ু বা বাতাস
“আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে [অর্থাৎ মনুষ্যকে] নির্মাণ করিলেন, এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন; তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল” (আদিপুস্তক ২:৭)।
বিস্ময়কর স্বাস্থ্য তথ্য:গত শতাব্দিতে, মানুষ কিছু চরম পরিবেশ জয় করেছে যেমন সমুদ্রের গভীরতম তলদেশ অনুসন্ধান, উচ্চতম পর্বতমালার পরিমাপ, এবং এমন কি বাইরে মহাকাশে যাওয়ার উদ্যোগ নেয়া। তবে এই অর্জনগুলোর যে কোন অর্জনটি সম্ভব করার পেছনে সব ক্ষেত্রে তাদের সাধারণ একটি চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হয়েছিল: অভিযাত্রীদের শিখতে হয়েছিল কীভাবে বায়ু বা বাতাস তাদের সঙ্গে নিতে হবে যাতে তারা বেঁচে থাকতে পারে।
জীবন্ত প্রাণির মধ্যে শ্বাস-প্রশ্বাস
বাইবেলের সৃষ্টি বিবরণের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আপনি দেখতে পাবেন ঈশ্বর কীভাবে অত্যন্ত অতুলনীয়ভাবে মানব জাতি সৃষ্টি করেছিলেন। তিনি তাঁর নিজের হাতে আদমকে তৈরি করলেন এবং তিনি ফুঁ দিয়ে তাঁর “প্রাণবায়ু” তার ফুসফুস দুটির মধ্যে প্রবেশ করালেন। ঐ “প্রাণবায়ুতেই” যদি আমাদের অস্তিত্বের সূচনা হয়ে থাকে, তবে তার অনুপস্থিতি এটিকে শেষ করে দিতে পারে।
যেমন আপনি দেখতে পাবেন, আপনি যেভাবে বাতাসে শ্বাস নেন এবং আপনি কতটা ভালোভাবে শ্বাস নেন, এই বিষয়গুলো আপনি আসলে কত দিন জীবিত থাকবেন তার উপর বিশাল প্রভাব ফেলে: এটি হয় “জীবনমূলক জীবনদায়ক গন্ধ” অথবা “মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ” হতে পারে
(২ করিন্থীয় ২:১৬)। একটি দীর্ঘ শ্বাস নিন … এবং পড়তে থাকুন!
বায়ু কেন এত গুরুতর একটি বিষয়?
অক্সিজেন হল আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক চাহিদা। যদিও বায়ু মাত্র ২০ শতাংশ অক্সিজেন দ্বারা গঠিত, তথাপি প্রতিটি শ্বাস-প্রশ্বাস জীবন-টিকিয়ে রাখা এই গ্যাস ফুসফুসের মধ্যে নিয়ে আসে। তার পর অক্সিজেন রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে, সেখান থেকে এটি আমাদের রক্তের লৌহিত কণিকার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। অধিকাংশ ক্ষেত্রে এটি শরীরের শক্তির প্রধান উৎস হিসেবে অনেক কাজকে সহজতর করার জন্য গ্লুকোজকে ব্যবহার করে। অক্সিজেন ছাড়া শক্তির এই উৎসটি অকেজো হয়ে যাবে।
ভিতরে একটি আগুন
গ্লুকোজ এবং অক্সিজেনের মধ্যকার প্রতিক্রিয়াকে একটি জ্বলন্ত মোমবাতির সঙ্গে তুলনা করা যেতে পারে। যদি অক্সিজেনের মাত্রা যথেষ্ট কমে যায়, তবে একটি মোমবাতি “নিভে যাবে।” একই ভাবে, যদি আপনার শরীরে অক্সিজেনের মাত্রা খুব কম হয়, তাহলে আপনার “আলোও নিভে যাবে” (আপনি অচেতন হয়ে পড়বেন।) জ্বলন্ত মোমবাতির মত, দহনের ফলে আপনার শরীরও উপজাত হিসেবে ধোঁয়া তৈরি করে। আপনি এই ধোঁয়া দেখতে পারেন না, কিন্তু যতবার আপনি নিশ্বাসের সঙ্গে বাতাস বের করে দেন, ততবারই বাতাসে কার্বন ডাই-অক্সাইড এবং জলীয় বাষ্প ছেড়ে দেওয়া হয়।
একটি নেতিবাচক থেকে কীভাবে একটি ইতিবাচক হয়?
“সতেজ বা বিশুদ্ধ” বাতাসে শ্বাস নেওয়ার মাধ্যমে সত্যিই স্বাস্থ্যের উন্নতি হয়। আপনি কি কখনও বজ্রপাতের পরে বা সমুদ্রের তীরে হাঁটতে গেছেন? তখন চাঙ্গা ভাবের কথা কি আপনার মনে আছে? এটি হতে পারে কারণ আপনি নেতিবাচক বা ঋণাত্মক আয়ন সমৃদ্ধ বাতাসে শ্বাস-প্রশ্বাস করছিলেন, যা স্বাভাবিক ভাবে বাইরে পাওয়া যায়, যেখানে বিকিরণ বিরাজমান থাকে (সূর্যের আলো, বনভূমি, পর্বতমালা, উত্তাল বা বিক্ষুব্ধ জল, বজ্রপাতের পরে, ইত্যাদি)।
এমন কি কিছু আছে যার ফলে আপনি ভালো শ্বাস নিতে পারেন?
সৌভাগ্যবশত, শ্বাস-প্রশ্বাস সহজাত, কিন্তু অনেকের শ্বাস-প্রশ্বাসের খারাপ অভ্যাস রয়েছে এবং তারা তাদের ফুসফুস কার্যকরভাবে ব্যবহার করে না। আদর্শভাবে, ডায়াফ্রামকে (পেটের একটি অঙ্গ যা ফুসফুস দুটিকে আলাদা করে এমন একটি পেশী) নিচের দিকে নামিয়ে ফুসফুস দুটি প্রসারিত করে শ্বাস গ্রহণ করা উচিত। শ্বাস নেওয়ার সময়ে পেটের পেশীকে শিথিল করে এটি সম্পন্ন করা যেতে পারে। ধারণাটি হল এই রকম, আপনার ফুসফুসের উপরের অঞ্চলকে প্রসারিত করা, সেই সঙ্গে ফুসফুসের নিচের অঞ্চলকে প্রসারিত করা, যার ফলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি, “গভীর শ্বাস-প্রশ্বাস” এবং আরও দক্ষতার সঙ্গে অক্সিজেন/কার্বন ডাই-অক্সাইডের আদান প্রদান। প্রকৃতপক্ষে, গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস হল নির্দিষ্ট ধরণের নিউমোনিয়া প্রতিরোধের অন্যতম সহজ উপায়।
বিস্ময়কর স্বাস্থ্য তথ্য: আপনার ঘরের ভিতরে নেগেটিভ বা ঋণাত্মক আয়নের পরিমাণ “বাড়াতে” চান? ঘরের মধ্যে ঋণাত্মক আয়নকারী বহু বানিজ্যিক পণ্য বাজারে পাওয়া যায়। তবে ক্রেতারা সাবধান, কারণ কিছু কিছু পণ্য থেকে ওজন এবং বায়ুমণ্ডলীয় অবাঞ্ছিত মুক্ত-মৌলিক উপাদানগুলো উৎপন্ন হতে দেখা গেছে। নিরাপদ উৎস হল প্রকৃতি: পাত্রে লাগানো গাছগুলো স্বাভাবিক ভাবে অক্সিজেন এবং ঋণাত্মক আয়নগুলোর মাত্রা বৃদ্ধি করে এবং একই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কমায়।
আরও পড়তে চান? আশ্চর্যজনক স্বাস্থ্য ম্যাগাজিন অর্ডার করতে আমাদের সংস্থান পৃষ্ঠাটি দেখুন!
