N.E.W.S.T.A.R.T

Exercise|ব্যায়াম

পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন” (আদিপুস্তক ২:১৫)

বিস্ময়কর স্বাস্থ্য তথ্য: উইলমা রুড্ল্ফের বয়স যখন মাত্র চার বছর, তখন সে পলিও-তে আক্রান্ত হয়, যা তাকে পক্ষাঘাতগ্রস্ত করে ছাড়ে। তার ডাক্তার বলেছিলেন যে, কোনো সাহায্যকারী ছাড়া সে কোনো দিনও হাঁটতে পারবে না।

কিন্তু উইলমা হাল ছাড়ে নি, সে তার বিকলাঙ্গটির ব্যায়াম করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। নয় বছরের সময়, সে যখন তার পায়ের ভারসাম্যকারী ধাতব পদার্থের বন্ধনীটি খুলে ফেলে দিল এবং কোনো সাহায্য ছাড়াই হাঁটতে শুরু করল, তখন সে তার ডাক্তারদের হতবাক করে দিয়েছিল।

উইলমারের বয়স যখন ১৩ বছর, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে, সে একজন দৌড়বিদ হবে। আর সে একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিল এবং সে একেবারে শেষে লক্ষ্যে পৌঁছাল।

পরবর্তী কয়েক বছর, সে যতগুলো দৌড় প্রতিযোগিতায় অংশ নিল, সবগুলোতেই সে একেবারে শেষে লক্ষ্যে পৌঁছেছিল। সবাই তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বারণ করেছিল, কিন্তু সে এটি চালিয়েই গেল। তারপর, একদিন সে একটি প্রতিযোগিতায় বিজয়ী হল … তার পর আরেকটিতে … আর তার পর, সে, যে দৌড় প্রতিযোগিতায়ই আংশগ্রহণ করেছিল তাতেই সে বিজয়ী হয়েছিল। অবশেষে, সে অলেম্পিকের দৌড়ের ট্রাকে এবং মাঠ পর্যায় তিনটি সোনার পদক জয় করেছিল!
উইলাম শারীরিক ক্ষয়িষ্ণুতার উপরে শরীরিক কর্মতৎপরতাকে বেছে নিয়েছিল এবং একজন বিজয়ী হয়েছিল। একই ভাবে, আপনার শরীরও একটি আশ্চার্যজনক মেশিন, তবে আপনি যদি এটি ব্যবহার না করেন, তবে আপনি এটি হারাবেন।

কোনটি আদি বা মূল ব্যায়ামের প্রাত্যহিক সূচি ছিল?

আদম যখন এদন বাগানে ছিলেন, তখন তার ব্যায়ামের নিখুঁত অভ্যাস ছিল। (প্রকৃত পক্ষে, বাগান করা সমস্ত শরীরের জন্য একটি অতি উত্তম কার্যকর অনুশীলন হতে পারে!) তবে, সব কিছু নিখুঁত থাকেনি এর সঙ্গে পাপ রোগ-ব্যাধি এবং মৃত্যুকে বাস্তবায়িত করে।

আর, বাইবেল অনুসারে, মানুষের মৌলিক কর্মসূচির অনুশীলনেরও পরিবর্তন হয়েছে।

শারীরিক যোগ্যতা বজায় রাখার একজন প্রশিক্ষক ঠিক যেভাবে শরীর চর্চাকে একটি অনুষ্ঠানে পরিবর্তন করে, ঈশ্বরকেও আদমের জন্য ব্যায়ামের কর্মসূচির পরিবর্তন করতে হয়েছিল: “এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল … তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে” (আদিপুস্তক ৩:১৭, ১৯)। আদমের করণীয় কাজগুলোও তখন আরও কঠিন হয়ে গেল, কারণ তাকে “পরিশ্রম” এবং “ঘামানোর” ব্যায়াম করতে হয়েছিল।

কিন্তু, এই অনুচ্ছেদটির প্রতি নিবিড়ভাবে তাকান: এটি আদমের ব্যায়ামের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছিল, আর এটি ছিল “[তার] উপকারের জন্য। ” “পরিশ্রম” এবং “ঘামানোতে” কি এখনও জীবন-দায়ক উপকারগুলো থাকতে পারে?

কেন আপনার একটি কার্যকর ব্যায়াম প্রয়োজন? ব্যায়াম আপনাকে যে বিষয়গুলোতে সাহায্য করতে পারে, সেগুলো হল:
* ঙ্ক্যালোরি পোড়াতে পারে,
* ঙ্শক্তি এবং সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করতে পারে,
* ঙ্অপেক্ষকৃত ভালো অনুভূত হয় এবং অধিক শক্তি থাকে
* ঙ্হৃৎপিণ্ডের স্বাস্থ্য কাঙ্খিত পর্যায় রাখে,
* ঙ্এবং একটি দীর্ঘায়ু ও আনন্দময় জীবন দান করে!

আর, এমন কি ব্যায়ামের সঙ্গে সম্পর্কযুক্ত দেহতত্ব সম্পর্কে ভালো ধারণা থাকার ফলে এই সমস্ত লক্ষ্যগুলো সম্পাদিত হতে পারে।

ব্যায়ামের সর্বোত্তম দৈনন্দিন পরিকল্পনা কি?

আপনি কি জানতেন যে ভিন্ন ভিন্ন দুই প্রকারের মাংসপেশী আছে? যে মাংসপেশীগুলো অ্যানঅ্যারোবিক ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকে (সেগুলোর খনিজ পদার্থ এবং অক্সিজেনের প্রয়োজন হয়), এবং এগুলো “দ্রুত আকস্মিক টানের” মাংসপেশী বলে পরিচিত। আপনার শক্তি বৃদ্ধি করতে এই মাংসপেশীগুলোকে এমন একটি কাজের মুখোমুখী হতে হয় যে কাজটি সম্পাদন করতে এর পূর্বে তাদের প্রয়োজন হয় নি।

ভবিষ্যতে যদি কখনও এই একই কাজগুলো করতে আবার তাদের প্রয়োজন হয়, এই কারণে শক্তি বৃদ্ধির জন্য এই মাংসপেশীগুলোকে “প্রসারিত হতে” শিখতে হয়। ভার উত্তোলন প্রশিক্ষণ, যার লক্ষ্য হল খুব অল্প কয়েকবার প্রচেষ্টায় অনেক বেশি ওজন তোলা, এটি করতে এই মাংসপেশীগুলো ব্যবহার করা হয়।

“ধীর আকস্মিক টানের” মাংসপেশীগুলো কাজ-কর্ম সহনশীলতার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং এই মাংসপেশীগুলো অ্যারোবিক (যার জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন) ব্যায়ামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও সেগুলো “স্তুপ আকারে” থাকে না, তথাপি সেগুলো গুরুত্বপূর্ণ ক্যালোরি পোড়ানোর জন্য দায়ী।

সর্বোত্তম উপযুক্ত শারীরিক যোগ্যতার অনুষ্ঠানের ব্যায়ামে এই উভয় ধরণের মাংসপেশীগুলোর ব্যবহার করা হয়। যে কর্মসূচী সহ্য করার ক্ষমতা এবং শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত সেটি বিপাক ক্রিয়া, চর্বি পোড়ানো এবং হৃদযন্ত্র প্রক্রিয়ার শক্তি বৃদ্ধি সহ আরও অনেক অনেক কাজ করে থাকে!

বিস্ময়কর স্বাস্থ্য তথ্য: এটি অভ্যাস করুন; এটি খাবেন না। লাল মাংস এই জন্য লাল যে, প্রাথমিক ভাবে এটি দ্বিতীয় প্রকার মাংসপেশীর আঁশ দ্বারা তৈরি, যার প্রচুর পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রয়োজন। গবেষণাগুলো দেখিয়েছে যে লাল মাংস খাওয়ার ফলে প্রকৃতপক্ষে হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।

আরও পড়তে চান? আশ্চর্যজনক স্বাস্থ্য ম্যাগাজিন অর্ডার করতে আমাদের সংস্থান পৃষ্ঠাটি দেখুন!